একটি মামলায় খালাস পেলেন ইভ্যালির রাসেল-শামীমা

২৩ মে ২০২৪, ০২:৩৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন © ফাইল ছবি

একটি মামলায় খালাস পেয়েছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন। বৃহস্পতিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবী আবু তাহের রনি বলেন, এ মামলায় দু’জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। গত ২৪ এপ্রিল যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ২৩ মে দিন ধার্য করা হয়েছি। তবে সাজার ভয়ে আসামিপক্ষ আপসের প্রস্তাব দেয়। এতে বাদী রাজি হন। তাকে রি-কল কলে আসামিপক্ষ আজ আদালতের সামনে পাওনা টাকা ফেরত দিয়েছে। পরে তাদের খালাস দেন আদালত।

আরো পড়ুন: ৪ জুলাই পর্যন্ত জামিন পেলেন ড. ইউনূস

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৯ নভেম্বর একটি বাইক কেনা বাবদ দু’লাখ ৯৬ হাজার ৩৪৮ টাকা ইভ্যালিকে পরিশোধ করেন আলী রেজা ফারুক। নির্ধারিত সময়ে বাইক দিতে না পারায় তাকে একটি চেক দেয় প্রতিষ্ঠানটি। তিনি ২০২২ সালের ১৬ জানুয়ারি ব্যাংকে জমা দেন চেকটি। তবে সেটি ডিজঅনার হয়। 

বাদী পরে তাদের সঙ্গে যোগাযোগ করেন। সে সময় তারা টাকা ফেরত দেবেন বলে জানান। পরে টাকা আর দেননি। লিগ্যান নোটিশ পাঠালেও কাজ হয়নি। এরপর বাদী আদালতে মামলাটি করেন।

 
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close