প্রথমার্ধেই গোলবন্যা, হাইতির সাথে ২-২ গোলে সমতায় বিরতিতে মরক্কো

২৫ জুন ২০২৬, ০৫:০৭ AM
হাইতি-মরক্কো ম্যাচ

হাইতি-মরক্কো ম্যাচ © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আটলান্টায় মুখোমুখি হয়েছে মরক্কো ও হাইতি। টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া হাইতি আজ মাঠে নেমেছে কোনো হারাবার ভয় ছাড়াই, যার প্রমাণ মিলল প্রথমার্ধের খেলাতেই। আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোকে রীতিমতো কাঁপিয়ে দিয়ে দুই দুইবার লিড নেয় ক্যারিবিয়ান দলটি। তবে মরক্কোও দমে যায়নি, দুইবারই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধ শেষ করেছে ২-২ গোলের চরম নাটকীয় সমতায়।

​ম্যাচের ১০ মিনিটে মরক্কোর গোলরক্ষক বুওনোর এক মারাত্মক ভুলে আত্মঘাতী গোল হজম করে বসে আফ্রিকান পরাশক্তিরা। দুভার্নের চমৎকার ক্রসটি বুওনো মিস করলে লেনি জোসেফের হালকা ছোঁয়ায় বল জালে জড়ায়। ফক্স কমেন্ট্রি অনুযায়ী, দীর্ঘ ৫২ বছর পর বিশ্বমঞ্চে এটিই হাইতির প্রথম গোল। অবশ্য ৩৯ মিনিটে মরক্কোকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। ব্রাহিম দিয়াজের পাস থেকে ডি-বক্সের জটলার ভেতর থেকে বল লাইনের ওপারে ঠেলে দেন তিনি। হাইতির খেলোয়াড়রা হ্যান্ডবলের দাবি জানালেও ভিএআর-এর পর গোলটি বহাল থাকে।

​সমতার আনন্দ মরক্কো শিবিরে বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি হাইতি। ৪৩ মিনিটে বক্সের কোণ থেকে ইসিলদোরের এক অবিশ্বাস্য ও চোখধাঁধানো বুলেট গতির শট মরক্কোর জাল কাঁপায়, যা ইতিমধ্যেই টুর্নামেন্টের অন্যতম সেরা গোলের দাবিদার। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে যখন মরক্কো গ্রুপ সেরা হওয়ার দৌড় থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়, ঠিক তখনই প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) দৃশ্যপটে আসেন সাইবারি। হাকিমির কাটব্যাক থেকে ব্রাহিম দিয়াজের ডামিতে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে মরক্কোকে ২-২ সমতায় ফেরান এই মিডফিল্ডার।

​গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিল ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় মরক্কোর জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ এখন গোল ব্যবধানের ওপর নির্ভর করছে। পরের রাউন্ডে যেতে মরক্কোর কেবল একটি ড্র প্রয়োজন হলেও, গ্রুপ সেরা হতে দ্বিতীয়ার্ধে তাদের বড় জয়ের দিকেই তাকাতে হবে।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9