ভিনিসিয়ুসের জোড়া গোলে লিড দ্বিগুণ ব্রাজিলের

২৫ জুন ২০২৬, ০৪:৫৭ AM
ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস জুনিয়র © সংগৃহীত

ডান প্রান্ত থেকে গ্যাব্রিয়েলের দারুণ ক্রসে ঠিক জায়গায় ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বক্সের ভেতরে উঠে আসা বলটিকে দূরের পোস্টের ফাঁকা জায়গা লক্ষ্য করে নিখুঁত হেডে জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।

এবার আর কোনো বিতর্ক হয়নি, ভিএআরও বাধা হয়ে দাঁড়ায়নি। গোলটি বৈধতা পেতেই উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকেরা। বিরতির আগেই ব্যবধান বাড়িয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করে ব্রাজিল।

এর আগে, ম্যাচের শুরুতেই নিজের উপস্থিতির জানান দিয়েছিলেন ব্রাজিলের এই তারকা। অষ্টম মিনিটে তরুণ উইঙ্গার রায়ানের চাপে ভুল করেন স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাকেনা। বিপদমুক্ত করতে গিয়ে তার প্রথম টাচ নিয়ন্ত্রণহীন হয়ে গেলে সুযোগটি লুফে নেন ভিনিসিয়ুস।

বল দখলে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে ঠান্ডা মাথায় জালে বল পাঠান তিনি। এটি চলতি বিশ্বকাপে ভিনিসিয়ুসের তৃতীয় গোল।

পরে ​ম্যাচের ২২ মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রির এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয়বারের মতো বল জালে জড়িয়েছিলেন ভিনি জুনিয়র। ম্যাককেনার পর হেন্ড্রির এই চরম ভুলে ভিনিসিয়াস বল কেড়ে নিয়ে সহজেই স্কটিশ গোলরক্ষক গানকে পরাস্ত করেন। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে যখন স্কটল্যান্ড সম্পূর্ণ বিপর্যয়ের মুখে, তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।

​বল কেড়ে নেওয়ার মুহূর্তে ভিনিসিয়ুসের কোনো ফাউল ছিল কি না, তা খতিয়ে দেখতে দীর্ঘ স্ক্রিন রিভিউয়ের পর রেফারি গোলটি বাতিলের সিদ্ধান্ত নেন। স্টেডিয়ামে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানানো হয় যে, বল দখলের লড়াইয়ে ভিনিসিয়াসের ফাউল থাকার কারণে গোলটি গণ্য হচ্ছে না।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9