ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে নারী আটক

২৪ জুন ২০২৬, ০১:৩৩ PM
প্রতারণার অভিযোগে আটক হাছিনা আক্তার

প্রতারণার অভিযোগে আটক হাছিনা আক্তার © সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নিজেকে দেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার ও প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আটক নারীর নাম হাছিনা আক্তার। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। এ পরিচয়ের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের নানা অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাছিনা আক্তার প্রায়ই সরকারি সংস্থার সদস্য পরিচয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। অনেক ক্ষেত্রে তিনি নিজেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলে দাবি করতেন এবং তার কথাবার্তায় এমন একটি ভাবমূর্তি তৈরি করতেন যাতে সাধারণ মানুষ সহজেই তাকে বিশ্বাস করেন। অভিযোগ রয়েছে,   সুযোগকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়সহ নানা ধরনের সুবিধা নিয়েছেন।

তবে তার কর্মকাণ্ড নিয়ে শুরু থেকেই সন্দিহান ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী। তিনি জানান, হাছিনা আক্তারের আচরণ, কথাবার্তা ও পরিচয় নিয়ে বেশ কিছু অসঙ্গতি তার নজরে আসে। এরপর তিনি বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ শুরু করেন এবং গোপনে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকেন।

চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, ‘এই নারী দীর্ঘদিন ধরে নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দিয়ে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছিলেন। বিভিন্ন সময় তিনি এমন সব দাবি করতেন, যা আমার কাছে সন্দেহজনক মনে হয়েছে। তাই আমরা তড়িঘড়ি কোনো পদক্ষেপ না নিয়ে তার বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহের চেষ্টা করি। অবশেষে নিশ্চিত হই যে তিনি ভুয়া পরিচয় ব্যবহার করছেন। এরপর তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’

এদিকে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই দাবি করেছেন, তারা দীর্ঘদিন ধরে ওই নারীকে বিভিন্ন জায়গায় প্রভাব খাটাতে দেখেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, তার পরিচয়ের কারণে অনেকেই ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মগনামা এলাকা থেকে ডিজিএফআই পরিচয়দানকারী এক নারীকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9