টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

২৪ জুন ২০২৬, ০২:০২ PM
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ট্রলিতে নিহত যুবকের মরদেহ

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ট্রলিতে নিহত যুবকের মরদেহ © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।

বুধবার (২৪ জুন) সকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারে ওঠার সিঁড়ির কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে টঙ্গী স্টেশন রোড থেকে ফ্লাইওভারে ওঠার সিঁড়ির কাছে ওই যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনার বিস্তারিত কারণ ও প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আমরা নিয়মিত ছিনতাইকারীদের আটক করছি। তারপরও তাদের দৌরাত্ম্য পুরোপুরি কমেনি। আজ যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। আইন নিজের হাতে তুলে নেওয়া কারও কাম্য নয়। পুরো ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9