প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ছবি ফেসবুকে, বিচার চান কোচিং সেন্টারের কর্মকর্তা

২২ মে ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
ভুক্তভোগী তরুণ

ভুক্তভোগী তরুণ © সংগৃহীত

রাজশাহীতে এক তরুণ-তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে ফাঁস করে দেয়া হয়েছে। ফেসবুক আইডি হ্যাক করে কেউ এসব ছবি নিয়ে ফাঁস করেছে বলে ওই কলেজছাত্রের অভিযোগ। সামাজিকভাবে এভাবে হেয় করায় বুধবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন তিনি। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম নুরুজ্জামান। তিনি রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী এবং আরিফ কেমিস্ট্রি কোচিং সেন্টারের সাবেক ম্যানেজার। এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই তরুণীও তার সঙ্গে এসেছিলেন। 

তারা জানান, তাদের মধ্যে তিন বছর ধরে সম্পর্ক আছে। পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক আছে। গত ২০ মে একটি ফেসবুক আইডি থেকে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছেড়ে দেয়া হয়েছে। এতে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। 

ভুক্তভোগী তরুণ বলেন, তিনি আরিফ কেমিস্ট্রি নামে শহরের একটি কোচিং সেন্টারের ব্যবস্থাপক ছিলেন। মাসখানেক আগে তিনি এই চাকরি ছেড়ে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে এখন তার কোনো সম্পর্ক নেই। 

কিন্তু ফেসবুক পোস্টে এই ছবি প্রকাশ করে আরিফ কেমিস্ট্রির পরিচালক আরিফুল ইসলাম আরিফকে জড়িয়ে দেয়া হয়েছে। এটি পুরোপুরি মিথ্যা। তার ব্যক্তিগত বিষয়কে কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত করে দেয়া হচ্ছে। এ থেকেই বোঝা যায়, কোচিং সেন্টারটির সুনাম ক্ষুণ্ন করতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ছবি ছড়িয়ে দিচ্ছে। 

তিনি আরও বলেন, প্রথম দফায় তার ছবি প্রকাশের পর মোবাইল ফোনে একটি কল এসেছিল। অচেনা এক ব্যক্তি সমস্যার সমাধানের জন্য তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। যোগাযোগ না করলে আরও ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেন ওই ব্যক্তি। এ ব্যাপারে আইনগত সহায়তা পেতে গতকাল মঙ্গলবার নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। 

জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘এটি একটি সাইবার অপরাধ। পুলিশের তথ্যপ্রযুক্তি বিভাগ জিডির তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬