কলম কিনতে গিয়ে সড়কে প্রাণ ঝরলো চতুর্থ শ্রেণির ছাত্রের

২১ মে ২০২৪, ০৪:০৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM

© সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ডে অজ্ঞাত এক গাড়িচাপায় ইয়াসিন শেখ বাপ্পি (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত বাপ্পি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী পোদ্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং ওই ইউনিয়নের পোদ্দার পাড়া গ্রামের খোকন শেখের ছেলে।

স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, চুমুরদী বাসস্ট্যান্ডে ইয়াসিন কলম কিনতে যাওয়ার সময় রাস্তা ওই মহাসড়ক পার হচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি গাড়িচাপায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।  

এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 
আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence