প্রবাসীর ১৬ ভরি স্বর্ণ ছিনতাইকালে পুলিশের এএসআইকে ধরল জনতা

১৯ মে ২০২৪, ০৮:৩৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
আটক এএসআই

আটক এএসআই

চট্টগ্রাম নগরীতে ১৬ ভরি স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টার সময় পুলিশের এক উপপরিদর্শককে স্থানীয়রা হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেছে। আজ রোববার বিকেলে নগরের খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত পুলিশ সদস্য আমিনুল ইসলাম খুলশী থানায় কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় স্বর্ণ নিয়ে যাচ্ছিলেন সৌদিপ্রবাসী আব্দুল খালেক। পথে নগরীর টাইগারপাস এলাকায় স্বর্ণের মালিক থেকে চোরাই স্বর্ণ বলে তা কেড়ে নিয়ে পালানোর সময় এসআই আমিনুল ও তাঁর সোর্স জাহেদকে জনতা আটক করে। পরে খুলশী থানা-পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।

মোখলেছুর রহমান বলেন, ‘অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে। সার্বিক বিষয়ে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। স্বর্ণের মালিক আটটি বালার প্রতিটিতে দুই ভরি করে মোট ১৬ ভরি স্বর্ণ আছে বলে দাবি করেছে। থানার ওসি বিষয়টি ভালো বলতে পারবে।’

তবে এ বিষয়ে জানতে ওসি শেখ মো. নেয়ামত উল্লাহকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগ: পুলিশ
বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬