সড়কে প্রাণ হারালেন দুই শিক্ষক

১৯ মে ২০২৪, ১১:০০ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৪১ PM
গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শিক্ষক

গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শিক্ষক © ফাইল ছবি

গোপালগ‌ঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই শিক্ষকসহ চারজন। শ‌নিবার (১৮ মে) রাত ৮টার দি‌কে ফ‌কিরকা‌ন্দি ব্রিজ ও মধুম‌তি পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টেছে। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন বলেন জানিয়েছেন।

নিহতরা হ‌লেন- সরকা‌রি শেখ ফ‌জিলাতু‌ন্নেসা ক‌লে‌জের সমাজ বিজ্ঞান বিভাগের সহ‌যো‌গী অধ‌্যাপক ও গোহাটা বটতলা এলাকার পিনাকী রঞ্জন দাশ (৫৫), এমএইচ খান ক‌লে‌জের শিক্ষক ও কা‌শিয়ানীর ক‌ড়িগ্রাম এলাকার বাবুল সরকার (৫০), কা‌শিয়ানী উপ‌জেলার পুইশুর গ্রা‌মের জু‌য়েল মোল্লা (৫০) ও ঘো‌ষেরচর দ‌ক্ষিণপাড়া এলাকার রামিম  শেখ (১৪)।

ভা‌টিয়াপাড়া পু‌লিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুদ জা‌নান, কা‌শিয়ানীর পুইশুর ইউ‌নিয়‌নে উপজেলা আওয়ামী লীগ সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মোক্তার হো‌সেন মিয়ার নির্বাচনী প্রচার শেষ ক‌রে জু‌য়েল মোল্লাসহ তিনজন মোটরসাইকেলে জেলা শহ‌রে ফির‌ছি‌লেন।

তারা ঢাকা-খুলনা হাইও‌য়ে থে‌কে ফ‌কিরকা‌ন্দি বাইপাস দি‌য়ে শহ‌রে ঢোকার সময় যাত্রীবাহী এক‌টি বাস মোটরসাইকেল‌টি‌কে ধাক্কা দেয়। এতে জু‌য়েল মোল্লাসহ তিনজন আহত হন।  

আরো পড়ুন: নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

স্থানীয়রা তা‌দের‌ উদ্ধার ক‌রে গোপালগঞ্জ জেনারেল হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে জু‌য়েল মোল্লা‌কে মৃত ঘোষণা ক‌রেন চি‌কিৎসক। তিনি ইমাদ প‌রিবহ‌নের সুপারভাইজা‌র ছিলেন। এ ঘটনায় শিক্ষক পিনাকী রঞ্জন বিশ্বাস ও বাবুল সরকারকে রা‌তেইউন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেওয়ার প‌থে তারা মারা যান।

এদি‌কে, চাপাইল ব্রি‌জে ঘুর‌তে যাওয়ার সময় মধুম‌তি পার্ক এলাকায় একটি মোটরসাইকেল‌কে ট্রলি ধাক্কা দি‌লে গা‌ছের সাঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রা‌মিম না‌মে এক কি‌শোর নিহত হয়েছে বলে জানা গেছে।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence