কোল্ড স্টোরেজে মজুত ছিল পাঁচ লাখ ডিম

১৬ মে ২০২৪, ০১:৪৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
কাহালুর একটি কোল্ড স্টোরেজে পাঁচ লাখ পিস ডিম পাওয়া গেছে

কাহালুর একটি কোল্ড স্টোরেজে পাঁচ লাখ পিস ডিম পাওয়া গেছে © সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় একটি কোল্ড স্টোরেজে প্রায় পাঁচ লাখ পিস ডিম পাওয়া গেছে। আফরিন কোল্ড স্টোরেজ নামে প্রতিষ্ঠানটিতে ডিম মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাত দিনের মধ্যে সেগুলো বাজারে বিক্রির নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মে) কাহালুর ইউএনও মেরিনা আফরোজের নেতৃত্বে কোল্ড স্টোরেজে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী।

মেরিনা আফরোজ বলেন, কিছু হিমাগারে অবৈধভাবে ডিম মজুত করে কৃত্রিম সংকট তৈরির বিষয়ে তথ্য ছিল। এর ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। মুরইল বাজার এলাকার আফরিন কোল্ড স্টোরেজে গিয়ে দেখা যায়, প্রায় পাঁচ লাখ ডিম মজুত করে রেখেছে। এ সময় ব্যবস্থাপক রাসেল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাত দিনের মধ্যে ডিমগুলো বিক্রি না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন: প্রশ্নফাঁসে ‘জড়িত’ ইডেনের সেই রূপা এবার চেয়ারম্যান প্রার্থী

সংশ্লিষ্টরা জানান, আফরিন কোল্ড স্টোরেজে ডিম, ফল ও সবজি সংরক্ষণের জন্য লাইসেন্স নেওয়া ছিল। তবে তারা ডিমগুলো অধিক সময় মজুত করে রাখে। সাব-স্টান্ডার্ডে ডিমগুলো সংরক্ষণ করেছিল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী বলেন, কিছু নষ্ট ডিমও পাওয়া গেছে। এগুলো সংরক্ষণ করতে পারেন না তাারা।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬