জোরপূর্বক ধর্ষণে বিষপান ষষ্ঠ শ্রেণির ছাত্রীর, অভিযুক্তকে মৃত্যুদণ্ড আদালতের

০৯ মে ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM

© প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে লাভলু মিয়া ওরফে লয়েট নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এার আগে ধর্ষণের পর বিষপান করে ভুক্তভোগী কিশোরী। 

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্রীকে ধর্ষণ করেন উপজেলার জাফরপুর গ্রামের লাভলু মিয়া ওরফে লয়েট। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেন ৩ সেপ্টেম্বর। মামলা দায়েরের পর লয়েটকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে লয়েটের মা ও বাবা ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকিসহ অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। এমনকি তার নামে বিভিন্ন কুৎসা রটাতে থাকেন। একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত নয়টার দিকে বিষপান করে ভুক্তভোগী কিশোরী। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন। যা এখনও বিচারাধীন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত তা কার্যকরের দাবি জানিয়েছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি (পিপি) রফিক হাসনাইন।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close