পরিত্যক্ত স্থানে মিলল আদমজী এমডব্লিউ স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ

০৩ মে ২০২৪, ০৮:৪৩ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে স্বপ্না আক্তার (১৪) নামে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) বিকেলে কদমতলীর একটি পরিত্যক্ত জায়গা মরদেহটি উদ্ধার করা হয়। স্বপ্না একই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে আদমজী এমডব্লিউ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

এলাকাবাসী জানান, সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীর পরিত্যক্ত স্থানে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। সেটি থেকে বিকট গন্ধ আসছিল। একপর্যায়ে বস্তাটি খুলে লাশ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা স্বপ্নার মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করল কিশোর গ্যাংয়ের সদস্যরা

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, স্বপ্না গত ৩০ এপ্রিল থেকে নিখোঁজ ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর কারণ বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে ম…
  • ২২ এপ্রিল ২০২৬
পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬