মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই

২২ এপ্রিল ২০২৬, ১২:৩১ PM
আগুনে জ্বলছে বসতঘর

আগুনে জ্বলছে বসতঘর © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় মশার কয়েলে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি পরিবারের বসতঘর ও ২টি মন্দির পুড়ে গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয় ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামিন মিয়া।

তিনি জানান মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. নাছির জানান, হাশিমন দাশ নামে এক জেলের বসতঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ত্রিপল ও টিনশেডের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দমকা বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে জেলে, দিনমজুর ও সেলুন দোকানদার রয়েছে। তাদের বসতঘর, আসবাব ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছে।

বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে আছে। দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9