ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

০২ মে ২০২৪, ০৫:০৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে হাঁটতে গিয়ে সফিকুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বুধবার (১ মে) রাতে উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সফিকুল ইসলাম কিশোরগঞ্জের সদর উপজেলার বাসিন্দা। তিনি কসবা উপজেলার বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, বুধবার রাতে মন্দবাগ রেলওয়ে স্টেশনের বালিয়াহুরা এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে তিনি কাটা পড়েন। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close