গরু বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রের 

২৬ এপ্রিল ২০২৪, ০৮:২৬ AM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM

© সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া পৌর এলাকায় গরু বোঝাই ট্রাকের চাপায় রিয়াজ মিয়া (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে পৌরসভার সাউদপাড়ার মতির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।।

নিহত রিয়াজ মিয়া মাসকা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং স্থানীয় সায়মা শাহজাহান একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি গরু বোঝাই ট্রাক কেন্দুয়া থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। এ সময় রাজু মিয়া বাইসাইকেল দিয়ে কেন্দুয়া থেকে নিজ বাড়ির দিকে ওভারটেক করে রাস্তা পাড় হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক এনামুল হক জানান, গরু বোঝাই ট্রাকের ধাক্কায় রিয়াজ মিয়া নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাক ও মরদেহ থানা হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 

 
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬