অর্থ আত্মসাৎ-সম্পত্তি দখলের অভিযোগ, ট্রান্সকমের তিন কর্মকর্তা রিমান্ডে

২১ এপ্রিল ২০২৪, ০১:৩৫ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

© সংগৃহীত

অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগে গুলশান থানার পৃথক দুই মামলায় ট্রান্সকম গ্রুপের তিন কর্মকর্তার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত ওই কর্মকর্তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- ট্রান্সকম গ্রুপের ব্যবস্থাপক আবু ইউসুফ মো. সিদ্দিক, অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক ও করপোরেট ফাইন্যান্সের পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

এদিন আসামিদের জামিন আবেদন করেন বিবাদীপক্ষের আইনজীবী। তবে তা বাতিল হলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন বাতিল করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬