ভাড়া বাসায় ঝুলছিল কলেজ ছাত্রীর মরদেহ

১৭ এপ্রিল ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM

© সংগৃহীত

চাঁদপুর শহরে একটি ফ্ল্যাট বাসা থেকে সুমাইয়া আক্তার নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) রাতে শহরের নাজিরপাড়া এলাকার ইউসুফ ভিলার চতুর্থ তলার ভাড়া বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া আক্তার পুরানবাজার ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার নিপু কাজীর স্ত্রী।

খোঁজ নিয়ে জানাগেছে, দুবছর আগে চাঁদপুর সদর উপজেলার তরপুচন্ডী ইউনিয়নের কাঠেরপুল এলাকার শাহজাহান কাজীর ছেলে নিপু কাজীর সঙ্গে  সুমাইয়া আক্তারের বিয়ে হয়। তবে বিয়ের পর শাশুড়ির নানা বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও ঝগড়া বিবাদ চলছিল তার। এরইমধ্যে পাঁচ বান্ধবী মিলে নাজিরপাড়ায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থেকে পড়াশোনা করতেন সুমাইয়া।

সুমাইয়ার পরিবার জানায়, ঈদে তার সঙ্গের সবাই বাড়িতে যান। সুমাইয়াও তার শ্বশুর বাড়িতে যান। কিন্তু গত দুদিন শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে সুমাইয়া নাজিরপাড়ায় ভাড়া বাসায় এসে অভিমান করে দরজা আটকে ফ্যানের সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন পরিবারের স্বজনরা।

এদিকে বাড়ির মালিক বাসা থেকে দুর্গন্ধ পেয়ে ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে জানায়। এরপর চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক আব্দুল আলিম পুলিশ সদস্যদের নিয়ে ইউসুফ ভিলার চতুর্থ তলার ভাড়াটিয়া বাসার দরজা ভেঙে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেন। পরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বুধবার (১৭ এপ্রিল) সকালে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক মীর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রতিবেদন আসার আগে এই বিষয় বিস্তারিত কিছু বলা যাবে না।

মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence