ইউপি সদস্যকে গুলি ও জবাই করে হত্যা

১৫ এপ্রিল ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
রুবেল আহাম্মদ

রুবেল আহাম্মদ © সংগৃহীত

নরসিংদীতে প্রকাশ্যে দিবালোকে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে গুলি করে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে নরসিংদীর পাচঁদোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। 

নিহতের নাম রুবেল আহাম্মদ ওরফে বডি রুবেল। তিনি আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য এবং ভৌয়ম গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আমদিয়া ইউপির ৮নং ওয়ার্ডের সদস্য নিহত রুবেল আহাম্মেদ দুপুরে পাকুড়িয়া বাজারে আসেন। কাজ শেষে পৌনে ২টার দিকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় প্রাইভেটকারে করে একদল দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে পরপর ছয়টি গুলি করে। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তারা তার শরীরের ওপরে বসে গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এরপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) ফজলে রাব্বি হত্যাকাণ্ডের তথ্য এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে  ইউপি সদস্যের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

 
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে ম…
  • ২২ এপ্রিল ২০২৬
পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬