মাদকসহ গ্রেপ্তার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বহিষ্কার 

০৬ এপ্রিল ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM
নেত্রকোনা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আবু রায়হান প্রবান

নেত্রকোনা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আবু রায়হান প্রবান © সংগৃহীত

নেত্রকোনায় হেরোইনসহ গ্রেপ্তার হওয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবানকে বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন।

তিনি শুক্রবার (৫ এপ্রিল)  রাতে তাঁর নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এ বিজ্ঞপ্তি পোস্ট করে কেন্দ্রীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গ, অপরাধমূলক কাজ এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে বহিস্কারের কথা জানানো হয়েছে। শুক্রবার জরুরি এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

আরো পড়ুন: হেরোইনসহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

জানা গেছে, বৃহস্পতিবার রাতে হেরোইনসহ আটকের পর শুক্রবার আবু রায়হান প্রবানকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়। গত বছরও হেরোইনসহ আটক হয়েছিলেন তিনি। তবে তখন সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

 
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence