তারাবি পড়ে ফেরার সময় ছাত্রকে গলা কেটে হত্যা

০৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
বগুড়ার কাহালুতে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

বগুড়ার কাহালুতে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা © প্রতীকী ছবি

বগুড়ার কাহালুতে রেদোয়ান ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পাতাঞ্জো গ্রামে এ ঘটনা ঘটে। মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরৈছলি রেদোয়ান।

নিহত শিক্ষার্থী একই গ্রামের সাদ মিয়ার ছেলে। সে দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম জানান, পাতাঞ্জো জামে মসজিদে তারাবির নামাজ পরে বাড়ি ফিরছিল রেদোয়ান। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর তার মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে যায়।

আরো পড়ুন: কলেজ শিক্ষককে গলা কেটে রেখে গেল দুর্বৃত্তরা

রাত ১০টার দিকে অন্য মুসল্লিরা বাড়ি ফেরার পথে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের এ কর্মকর্তা বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে  হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

 
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬