কলেজ শিক্ষককে গলা কেটে রেখে গেল দুর্বৃত্তরা

০৫ এপ্রিল ২০২৪, ০৮:১০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৬ PM
শফিকুল ইসলাম

শফিকুল ইসলাম © সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে শফিকুল ইসলাম ওরফে বাদল (৫৮) নামের এক কলেজ শিক্ষককে গলা কেটে রেখে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার জামতৈল কলেজ পাড়ার তার শ্বশুরের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

শফিকুল উপজেলার চর কামারখন্দ গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে ও চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক। তিনি জামতৈল কলেজপাড়া শ্বশুর বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেহরি খাওয়ার পর নামাজ শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পরেন। এসময় শফিকুল বাড়ির পাশের পুকুরে ময়লা ফেলতে যান। তখন দুর্বৃত্তরা তাকে ধারালো চাপাতি দিয়ে গলা কেটে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহযোগী অধ্যাপক জাহিদ ইসলাম বলেন, ভর্তি রেখে আহত শিক্ষকের চিকিৎসা চলছে। পুলিশও তাঁর খোঁজখবর নিচ্ছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে। 

 
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬