প্রকাশ্যে শিক্ষককে কুপিয়ে হত্যা

০৭ মার্চ ২০২৪, ০৭:৫৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
গোলাম রসূল লিটন

গোলাম রসূল লিটন © সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রকাশ্যে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গোলাম রসূল লিটন (৪৮) ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। পাশাপাশি বাড়ির পাশের কোচিং সেন্টারে প্রাইভেট পড়াতেন। আটক সাফায়াত আলী (৩৬) একই গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলকুড়ি গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল লিটন স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। সন্ধ্যায় কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন তিনি। এ সময় সাফায়াত ধারালো অস্ত্র নিয়ে লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, আটক সাফায়ত মাদকাসক্ত বলে জেনেছি। তবে ঠিক কী কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদে হত্যার কারণ জানা যাবে।

তেল আবিবে ইরানের মাল্টি-ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ৫
  • ২৮ মার্চ ২০২৬
নতুন পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ…
  • ২৮ মার্চ ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিন…
  • ২৮ মার্চ ২০২৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
  • ২৮ মার্চ ২০২৬
ছোট্ট সন্তান-সংসার সামলিয়ে রাত জেগে পড়া উর্মির বিসিএস জয়, ম…
  • ২৮ মার্চ ২০২৬
নেত্রকোনায় অবৈধভাবে পেট্রোল মজুত রাখায় ৪০ হাজার টাকা জরিমানা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence