ওষুধ না পেয়ে মারধর, পরে বহিষ্কৃত ছাত্রলীগের ২ নেতা

২৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩০ PM
ছাত্রলীগ নেতার আঘাতে আহত ফার্মেসি কর্মচারী শুভ

ছাত্রলীগ নেতার আঘাতে আহত ফার্মেসি কর্মচারী শুভ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফার্মেসির এক কর্মচারীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামযা। এ ঘটনায় আমির হামযা ও তার সহযোগী ঢাবি সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত সেবা ফার্মেসিতে ফ্লাজিল ট্যাবলেট আনতে যায় আমির হামযা ও তার সহযোগী দেলোয়ার। দোকানে ওই ওষুধ না থাকায় ক্ষেপে যায় আমির হামযা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ওষুধ না পেয়ে বাকবিতণ্ডা শুরু করেন হামযা ও তার সঙ্গীরা। এক পর্যায়ে শুভ (২৮) নামের ওই কর্মচারীকে বেধড়ক মারধর শুরু করে আমির হামযা ও দেলোয়ার। একপর্যায়ে হাতের কাছে পাওয়া লোহা জাতীয় একটি বস্তু দিয়ে শুভর মাথায় আঘাত করে হামযা। এতে মাথা ফেটে যায় শুভর। আহত কর্মচারীর মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে।

এ ঘটনা জানাজানি হলে ছাত্রলীগের নেতারা বৈঠক করে রাত সাড়ে ১১টায় হামযা ও দেলোয়ারকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় গণমাধ্যমকে। 

BCL 22

ছাত্রলীগের একাধিক নেতা জানান, হামযার বিরুদ্ধে ক্যাম্পাস সংলগ্ন পলাশী মোড়সহ বিভিন্ন স্থানে চাদাবাজি ও মারামারির অভিযোগ রয়েছে। 

এ প্রসঙ্গে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, “আমরা বিষয়টি জানলাম। ইতোমধ্যে তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য প্রক্টরিয়াল টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ ছাত্রদের কাছ থেকে এধরনের আচরণ কোনভাবেই গ্রহণযোগ্য না। দোষী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। মারধরে নেতৃত্ব দেয়া হামযা

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close