খুবি ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
অভিযুক্ত রাফি ইসলাম (৩০)

অভিযুক্ত রাফি ইসলাম (৩০) © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে রাফি ইসলাম (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আসামি রাফি ইসলামের। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে সোনাডাঙ্গার একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বিয়ের জন্য ছেলের পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে বারবার আলোচনা করলেও কোনো সমাধান হয়নি 

আসামি ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় ওই ছাত্রী ২০২৩ সালের ৮ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশনায় একই বছরের ১১ জানুয়ারি সোনাডাঙ্গা থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। 

পরে ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানা পুলিশের (এসআই) উপপরিদর্শক সোহেল রানা আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। বুধবার আদালতে মামলার আসামি রাফি ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence