ভিকারুননিসার শিক্ষক মুরাদ হোসেনকে সাতদিনের রিমান্ডে চায় পুলিশ

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বরখাস্ত হওয়া শিক্ষক মুরাদ হোসেন সরকার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বরখাস্ত হওয়া শিক্ষক মুরাদ হোসেন সরকার © ফাইল ছবি

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারকে সাতদিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানা গেছে। এর আগে সোমবার (২৬ জানুয়ারি) রাত ১টার দিকে রাজধানীর কলাবাগান এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এক তরুণীর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মুরাদ হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তদন্ত কমিটি মুরাদকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টির অধিকতর তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন: যৌন হয়রানি: বরখাস্তের পর গ্রেপ্তার হলেন ভিকারুননিসার শিক্ষক মুরাদ

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ। পরে রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মুরাদ হোসেন সরকারের শাস্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বেলা ৩টার দিকে আন্দোলন স্থগিত ঘোষণা দেয়। বিকেলে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কয়েকজন অভিভাবক।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬