শিক্ষাসফরের বাসে মদপানের ভিডিও ভাইরালের পর দুই শিক্ষক বরখাস্ত

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
শিক্ষাসফরের বাসে মদপানের ভিডিও ভাইরালের পর দুই শিক্ষক বরখাস্ত

শিক্ষাসফরের বাসে মদপানের ভিডিও ভাইরালের পর দুই শিক্ষক বরখাস্ত © সংগৃহীত

মাদারীপুরের শিবচরে শিক্ষাসফরের বাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মদপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষককে বিদ্যালয় ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্ত করেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্তকৃত দুই সহকারী শিক্ষক হলেন- ওয়ালিদ হোসেন ও আল-নোমান।

উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এমন ঘটনা। বিদ্যালয় থেকে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ। যাওয়ার সময় বাসের মধ্যে মদ্যপানের এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের  শিক্ষক মো. ওয়ালিদের সামনে বোতল নিয়ে বসে থাকতে দেখা গেছে এক শিক্ষার্থীকে। মদ ঢেলে পান ও উল্লাস করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া।

এরপর আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক জরুরি সভায় প্রাথমিক ভাবে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। সন্ধ্যায় তাদেরকে সাময়িক বরখাস্তের চিঠি দেয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার বলেন, ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট দফতরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হবে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এক কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close