বাসে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন র‍্যাব সদস্য

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
র‌্যাব

র‌্যাব © ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতের কুড়িল বিশ্বরোডে বাসের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. সোহাগ মিয়া (২৭) নামে এক র‍্যাব সদস্য। তিনি বর্তমানে র‍্যাব-১ এ কর্মরত রয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর ৬০১ নং ওয়ার্ডে ভর্তি করে তাকে চিকিৎসা দেওয়া হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গতরাতে ছুটি শেষে গাজীপুরের একটি বাসে করে ক্যাম্পে ফিরছিলেন সোহাগ মিয়া। এ সময় প্রতারক চক্র সুকৌশলে টিস্যু পেপারের মধ্যে নেশা জাতীয় কোনোকিছু দিয়ে তাকে অসুস্থ করে তার কাছে থাকা মোবাইল ও নগদ টাকা নিয়ে চলে যায়।

পরে ওই স্যাব সদস্য নিজেই কিছুটা সুস্থ হয়ে র‌্যব ক্যাম্পে এলে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি আছেন তিনি। তাকে রাজারবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬