এসএসসি পরীক্ষার একদিন আগে প্রাণ গেল পরীক্ষার্থী জিসানের

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
সড়ক দুর্ঘটনায় নিহত জিসান মিয়া

সড়ক দুর্ঘটনায় নিহত জিসান মিয়া © সংগৃহীত

আড়াইহাজারে এসএসসি পরীক্ষা শুরুর একদিন আগে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় জিসান মিয়া (১৭) নামে এক পরীক্ষার্থী নিহত হয়েছে। স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় সে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিসান। সে উপজেলার গোপালদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হকের ছেলে। তাদের বাড়ি সদাসদী গ্রামে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষা।

পুলিশ জানায়, সোমবার বিকেলে সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল জিসান। পথে দাইরাদী এলাকায় অটোরিকশা তাকে চাপা দেয়। এতে রাস্তার পাশে খাদে পড়ে মাথায়  আঘাত পায় সে।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষা উপলক্ষে ডিএমপির ১৮টি সুপারিশ

জানা গেছে, জিসানের এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। স্কুলের বিদায় ও দোয়া অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল সে। আহত অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে গুরুতর অবস্থায় চিকিৎসক তাকে ঢাকায় ঢাকায় পাঠিয়ে দেন।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence