উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষার্থীকে হত্যা

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:২৪ AM

© সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে নারী শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে  ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কামারগাঁও প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মো. নীরব হোসেন (১৭)। সে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় আবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। ওই দিন দুপুরে বিদ্যালয়ের ফটকের সামনে কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করছিলেন মাগডাল গ্রামের তরুণ আরেফিনসহ আরও কয়েকজন। বিষয়টি দেখে নীরব, কাজী ওহিদুলসহ (২০) তিনজন প্রতিবাদ করেন। তখন দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। স্থানীয় লোকজন তাদের ঝগড়া থামিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ বিকেলে কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে বসে ছিলেন নীরব ও ওহিদুল। গতকালের ঘটনার জেরে আরেফিনসহ ১০-১২ জন তাঁদের ওপর হামলা করেন। এ সময় ওহিদুল পালাতে পারলেও নীরব পালাতে পারেনি। হামলাকারীরা নীরবকে ছুরিকাঘাত করে পাশের একটি খালে ফেলে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ্-আল-তায়েবীর বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা থেকে হত্যাকাণ্ডটি হতে পারে। তবে কী নিয়ে শত্রুতা ছিল, সে ব্যাপারে তদন্ত চলছে। ভুক্তভোগী ও হামলাকারীরা সবাই সমবয়সী। তারা গ্যাংয়ের সঙ্গে জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ আসেনি। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক। পুলিশ জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে।

ট্যাগ: এসএসসি
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence