চায়ের বিল চাওয়ায় দাদিকে মারধর, নাতিকেও পিটিয়ে হত্যা স্বেচ্ছাসেবক লীগ নেতার

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM

© সংগৃহীত

কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় আলাউদ্দিন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলাউদ্দিন ওই এলাকার মোহাম্মদ ইমরানের ছেলে। বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মমিন নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, আলাউদ্দিনের দাদির একটি ছোট চায়ের দোকান রয়েছে সমিতিপাড়া বাজারে। দোকানে প্রতিদিন চা-নাস্তা খেতে আসেন একই এলাকার ফয়েজ, হাসান, মমিন ও মেহেদী। কিন্তু যাওয়ার সময় প্রভাব দেখিয়ে প্রায় টাকা না দিয়ে চলে যান। বৃহস্পতিবার রাতেও তারা চায়ের বিল না দিয়ে চলে যাচ্ছিল। এ সময় তাদের সঙ্গে আলাউদ্দিনের দাদির বাকবিতণ্ডা চলছিল। একপর্যায়ে বৃদ্ধা দোকানদারকে মারতে যান তারা। ঘটনা শুনে দোকানে ছুটে আসেন আলাউদ্দিন। তিনি এসে প্রতিবাদ করলে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়েজের নেতৃত্বে হাসান, মমিন ও মেহেদী তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close