বন্ধুদের সঙ্গে ঘুরতে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পিঠে আঘাতের চিহ্ন

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৪৫ AM

© সংগৃহীত

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নাজমুল সাকিব নিলয় নামে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ১০টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুল সাকিব নিলয় (১৬) কুমিল্লার দাউদকান্দি থানার জিংলাতলী গ্রামের মোবারক হোসেনের ছেলে। বর্তমানে তারা ৬৪৫/এ দনিয়া সরাই মসজিদ রোড এলাকায় ভাড়া থাকে। নিলয় এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

মৃত নিলয়ের মা নাজনীন আক্তার গণমাধ্যমকে জানান, তার ছেলে একে উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এই বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। বিকেলের দিকে সে বন্ধুদের সঙ্গে বাইরে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে বাসায় দিয়ে যায়। তারা জানায়- নিলয় নাকি ছাদ থেকে পড়ে গেছে।

তিনি আরও বলেন, ছাদ থেকে পড়ে যাওয়ার কোনও চিহ্ন দেখা যায়নি। তবে তার হাতের কব্জিতে পিঠে আঘাতের চিহ্ন ছিল। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, রাতে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা পুলিশ নেবে। 

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence