বিয়ের আগে বন্ধুদের সঙ্গে আনন্দ, বউভাতের আগে মৃত্যু যুবকের

০২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৫২ AM
কেরানীগঞ্জে বিয়ের পরদিন সৌরভ সাহা নামে এক যুবকের মৃত্যু হয়েছে

কেরানীগঞ্জে বিয়ের পরদিন সৌরভ সাহা নামে এক যুবকের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বিয়ের পরদিন সৌরভ সাহা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিয়ে হয়েছিল তার। পরদিন বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বন্ধু ও স্বজনরা। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

সৌরভ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামের গৌরাঙ্গ সাহার ছেলে। তিনি জিনজিরা এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তার বন্ধু অমিত সাহা বলেন, বিয়ে উপলক্ষ্যে মঙ্গলবার রাতে সৌরভ বন্ধুদের সঙ্গে মদ পান করে। এরপর অসুস্থ হয়ে পড়ে। রাতে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার বিয়ের পর ফের অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন: অর্ধশতাধিক শিক্ষার্থীসহ উল্টে গেল পিকনিকের বাস

সৌরভ সাহার চাচাতো ভাই অমরেশ সাহা বলেন, তার স্ত্রী পূর্বপরিচিত। পরিবারিকভাবেই বিয়ে হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের আগে বর-কনেকে উপোষ থাকতে হয়। সৌরভ উপোষ থেকে গায়ে হলুদের দিন বন্ধুদের সঙ্গে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শরীর নিয়েই গোপালগঞ্জ জেলার মোকসেদপুরে তার বিয়ে হয়। বউ নিয়ে জিনজিরায় আসার পর তার অবস্থা খারাপ হয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সৌরভ সাহার মরদেহ মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাসের এক তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী—আরেক ফেরিঘাটের …
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কমিটির প্রথম বৈঠকের আলোচনায় এমপিদের আবাসন সুবিধা-হেডফোন
  • ২৮ মার্চ ২০২৬
নেত্রকোনায় প্রশাসনের অভিযানে জব্দ করা পেট্রোল ন্যায্যমূল্যে…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রেখে ‘তেল নেই’ বলল কর্তৃপক্ষ, অভিযানে জরিমানা…
  • ২৮ মার্চ ২০২৬
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
  • ২৮ মার্চ ২০২৬
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence