চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

২৬ জানুয়ারি ২০২৪, ০৮:৪১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM

© সংগৃহীত

দিনাজপুর জেলার বিরামপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে গোলাম রব্বানী (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বিরামপুর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে। 

গোলাম রব্বানী জয়পুরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে তিনি।  স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বাড়িতে আসার সময় জয়পুরহাট স্টেশনে ভুলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন গোলাম রব্বানী। বিরামপুর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন না দাঁড়ানোয় রব্বানী ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে প্লাটফর্মের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত যুবক রব্বানীর হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close