আদালতে হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি

২০ জানুয়ারি ২০২৪, ১০:৩২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১০:৫৯ AM

© সংগৃহীত

পিরোজপুর আদালতে হাজিরা দিতে এসে আদালত চত্বর থেকে পুলিশেরই মোটরসাইকেল চুরি করে নিয়ে যান ফয়সাল (৩২)। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ফয়সাল শেখ (৩২) পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার ফারুখ শেখের ছেলে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পিরোজপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।

পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পিরোজপুর আদালতে একাধিক মাদক মামলার আসামি ফয়সাল শেখ একটি মাদক মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যান।

পরে তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় আসামি ফয়সালকে শনাক্ত করে অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যানুযায়ী মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানার একটি মামলা করা হয়েছে।
  
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন।

ট্যাগ: পুলিশ
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন শেষ ১২ মে
  • ১৮ এপ্রিল ২০২৬
সংসদে যে কারণে এনসিপিকে জামায়াতের চেয়ে শক্তিশালী বলছেন রুমি…
  • ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরের ইমামের সেই মেয়ে উদ্ধার
  • ১৮ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেবার কারণ জানালেন রুমিন ফার…
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী নার্সিং কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের …
  • ১৮ এপ্রিল ২০২৬
চোখ বন্ধ হলেই অ্যালার্ম—চালকদের নিরাপত্তায় শিক্ষার্থীদের নত…
  • ১৮ এপ্রিল ২০২৬