মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে কুপিয়ে হত্যা

০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
মুন্সিগঞ্জ জেলা মানচিত্র

মুন্সিগঞ্জ জেলা মানচিত্র © ফাইল ছবি

মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) হাজী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকদের বিরুদ্ধে জিল্লুর রহমান (৪০) নামে নৌকার এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুন্সীগঞ্জ-৩ আসনে ঘটেছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন।

নিহতের স্ত্রী রেহেনা বেগমের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার কথিত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে নৌকার সমর্থক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

সংসদ কমিটির প্রথম বৈঠকের আলোচনায় এমপিদের আবাসন সুবিধা-হেডফোন
  • ২৮ মার্চ ২০২৬
নেত্রকোনায় প্রশাসনের অভিযানে জব্দ করা পেট্রোল ন্যায্যমূল্যে…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রেখে ‘তেল নেই’ বলল কর্তৃপক্ষ, অভিযানে জরিমানা…
  • ২৮ মার্চ ২০২৬
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪
  • ২৮ মার্চ ২০২৬
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • ২৮ মার্চ ২০২৬
ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের, আহত ৪
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence