প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার পর বালুচাপা

২৭ ডিসেম্বর ২০২৩, ১১:২০ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
নিহত নাঈম হোসেন (২০)

নিহত নাঈম হোসেন (২০) © সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে বেড়া‌নোর কথা ব‌লে প্রেমি‌কের সহায়তায় স্বামী‌কে হত‌্যার পর মর‌দেহ গু‌ম করতে বালুচাপা‌ দি‌য়ে‌ছেন স্ত্রী। মঙ্গলবার (২৬ ডি‌সেম্বর) রা‌তে জামালপুরের সরিষাবাড়ী উপ‌জেলার চর ডাকাইতাবান্দা এলাকা থে‌কে নিহতের মর‌দেহ উদ্ধার ক‌রেছে পু‌লিশ।

নিহতের নাম নাঈম হোসেন (২০)। তিনি ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্ত্রী রে‌শ‌মি খাতুন একই ইউনিয়নের রামাইল গ্রা‌মের আব্দুর রাজ্জা‌কের মে‌য়ে। মাসুদ নামের এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রেশমি খাতুন। 

জানা গেছে, কয়েকমাস আগে রেশমীকে ভালোবেসে বিয়ে করেন নাঈম হোসেন। কিছুদিন না যেতেই ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে মাসুদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে রেশমী। স্বামী নাঈমের অগোচরে চলতে থাকে তাদের পরকীয়া। 

গত ১৯ ডিসেম্বর স্ত্রী রেশ‌মি‌কে নি‌য়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান নাঈম। প‌রে নববধূ নাঈম‌কে নি‌য়ে বিকে‌লে ঘুর‌তে বের হয়। এরপর রা‌তে রেশমি বাবার বাড়ি গি‌য়ে জানায়, তার স্বামী নাঈম চ‌লে গে‌ছে। এরপর থে‌কে নাঈমের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গ্রেপ্তার রেশ‌মির বরাত দি‌য়ে পু‌লিশ জানায়, রেশ‌মি পরকীয়ায় আসক্ত ছিল। তার প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যার কথা স্বীকার ক‌রে‌ছে। নাঈম‌কে নি‌য়ে পরিকল্পনা অনুযায়ী চরাঞ্চ‌লের বিভিন্ন জায়গায় ঘুর‌তে যায়। এরপর সরিষাবাড়ি সীমান্ত এলাকায় গি‌য়ে প্রেমিকের সহায়তায় হত্যার পর মরদেহ বালুচাপা দি‌য়ে রেশ‌মি বাবার বাড়িতে চ‌লে যায়।

ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, ঘটনা‌টি খুবই মর্মা‌ন্তিক। স্ত্রী রেশমী ও পরকীয়া প্রেমিক মাসুদের দেয়া তথ্যানুযায়ী নাঈমের লাশ বালুর নিচ থেকে উদ্ধার করা হয়েছে। রেশমী ও মাসুদকে আটক করা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন রফিক
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইউরোপের এক দেশ
  • ১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ
  • ১৪ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬