কারামুক্ত হলেন ইভ্যালির প্রতিষ্ঠাতা রাসেল

১৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল

অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল © ফাইল ছবি

জামিনে মুক্ত হলেন আলোচিত অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম।

রাসেলের এ আইনজীবী জানান, চট্রগ্রামের এক গ্রাহকের করা চেক জালিয়াতির মামলার শুনানি শেষে সোমবার জামিনে মুক্ত হন রাসেল। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরুর পর কম দামে পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলে অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি। তবে অর্থ দিয়েও পণ্য না পেয়ে গ্রাহকদের অসন্তোষ বাড়তে থাকে।

এরই মধ্যে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়।

গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও কারাগারে ছিলেন রাসেল। এদিকে রাসেলের মুক্তির খবরে আবারও পাওনা ফেরতের দাবি জানিয়েছেন হাজার হাজার গ্রাহক ও মার্চেন্টরা।

একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close