কাশিমপুর কারাগারে ৩০০ ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তার

১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম © সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষীকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে কারাগারে প্রবেশের সময় তাকে তল্লাশি করে অপর কারারক্ষীরা ওই ইয়াবা উদ্ধার করেন বলে নিশ্চিত করেছেন হাইসিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা।

গ্রেপ্তারকৃত প্রধান কারারক্ষীর নাম সাইফুল ইসলাম (৫৯)। তিনি চাঁদপুর মতলব থানার আদলবিটি গ্রামের আব্দুল জলিলের ছেলে। সাইফুল ইসলাম কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম হাইসিকিউরিটি কারাগারের ভেতরে প্রবেশ করতে যায়। এ সময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করেন। এ সময় তার ইউনিফর্মের প্যান্টের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করে করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও সাইফুলকে তল্লাশি করা হয়। পরে তার কাছে ইয়াবা পাওয়া গেলে পুলিশে খবর দেয়া হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এর আগে, গত ২ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ট্রাক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় তল্লাশিকালে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেন কারারক্ষীরা।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close