শিক্ষাসফরে গিয়ে হামলার শিকার শিক্ষক-শিক্ষার্থী, আহত ২০

১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
স্থানীয়রা শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা চালায়

স্থানীয়রা শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা চালায় © সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে শিক্ষাসফরে গিয়ে হামলার শিকার হয়েছে বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গ্রিনল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আশংকাজনক অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটের বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ সুমন বলেন, দুই বাসে করে ৯৫ জন শিক্ষক-শিক্ষার্থী পার্কে শিক্ষাসফরে আসি। আসার সময় রাস্তায় স্থানীয় এক ইজিবাইকচালকের সঙ্গে বাসচালকের বাগবিতণ্ডা হয়। পরে ইজিবাইকচালক স্থানীয়দের নিয়ে পার্কে ঢুকে আমাদের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটে পাঠানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পার্কের রাস্তাটি সংকীর্ণ হওয়ায় বাস ও ইজিবাইক একসঙ্গে যেতে পারছিল না। এক পর্যায়ে বাসচালক-শিক্ষার্থীদের সঙ্গে ইজিবাইকচালকের বাকবিতণ্ডা হয়। এরপর একদল দুর্বৃত্ত পার্কে হামলা চালায়।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence