ব্যাংকের স্টাফ বাসে আগুন দিল দুর্বৃত্তরা

০৬ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
অগ্রণী ব্যাংকের স্টাফ বাস

অগ্রণী ব্যাংকের স্টাফ বাস © সংগৃহীত

রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে (বিআরটিসি) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে আটটার দিকে খবর পাই খিলগাঁও তালতলায় দুর্বৃত্তরা (বিআরটিসি) অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে।

ওই খবরে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ করা হয়েছে।

উল্লেখ্য, বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায়, যা চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত। 

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close