জেলা প্রশাসকের বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

০৫ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
 চাঁপাইনবাবগঞ্জ ডিসির বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ ডিসির বাসভবনের পাশে ককটেল বিস্ফোরণ © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ককটেল বিস্ফোরণের পর জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসানসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনার পর ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে পুলিশ। 

ঘটনাটি নিশ্চিত করে পুলিশ দাবি করেছে, টেনিস কোর্টের পাশে জেলা স্টেডিয়াম থেকে ককটেল দুটি ছোঁড়া হয়েছে। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন জানান, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যই দুর্বৃত্তরা স্টেডিয়াম থেকে ককটেল দুটি নিক্ষেপ করে পালিয়ে যায়। কোর্টের মধ্যেই ককটেল দুটি বিস্ফোরণ হয়। সিসিটিভি ফুটেজে তাদেরকে দেখা গেছে। শনাক্ত করে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ। বাড়ানো হয়েছে ঘটনাস্থল ও এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close