আওয়ামী লীগের পার্টি অফিসের কাছে বাসে আগুন

০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
আওয়ামী লীগের পার্টি অফিসের পাশে বাসে আগুন

আওয়ামী লীগের পার্টি অফিসের পাশে বাসে আগুন © সংগৃহীত

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন পীর ইয়ামেনী মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনাটি নিশ্চিত করে জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে খবর আসে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই খবরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে পাঠানো হয়েছে। পরে ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

এদিকে গত তিন দিনে দুর্বৃত্তরা ১১টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা থেকে রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জামায়াতের নারী এমপির মনোনয়নে জুলাই শহীদের মা, তালিকায় যে ১৩…
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানির দাম বাড়ানো মূল্যস্ফীতি ঘটানোর মতো উপাদান নয়: বাণি…
  • ২০ এপ্রিল ২০২৬
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬