স্কুলব্যাগে ছয় কেজি গাঁজা, ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গ্রেপ্তার

২৮ নভেম্বর ২০২৩, ০২:০৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ আটক যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ আটক যুবক © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুল ব্যাগে থাকা ৬ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। আটক রিমন মিয়া (২৬) ময়মনসিংহের ফুলপুর থানার সুতিয়াপাড়া এলাকার আ. কুদ্দুছের ছেলে।

এর আগে আখাউড়া পৌরসভার খরমপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে কৌশলে স্কুল ব্যাগে করে ছয় কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।

ওসি আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন
  • ০৮ এপ্রিল ২০২৬
বৃষ্টি নামলেই কেন খিচুড়ি খেতে মন চায়?
  • ০৮ এপ্রিল ২০২৬
close