মেসে মাস্টার্সের ছাত্রীর ঝুলন্ত মরদেহ, নিচ্ছিলেন চাকরির প্রস্তুতি

১৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
দিনাজপুরে ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে

দিনাজপুরে ছাত্রীনিবাস থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে © প্রতীকী ছবি

দিনাজপুরে একটি ছাত্রীনিবাস থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকার ছাত্রীনিবাসের কক্ষে লিপি রায় নামে  ছাত্রীর  মরদেহ পাওয়া যায়।

লিপি রায় ঠাকুরগাঁও সদরের ভাওলাঘাট এলাকার রাজ কুমারের মেয়ে। ঠাকুরগাঁও সরকারি কলেজে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তিনি। চাকরির প্রস্তুতির জন্য প্রায় এক বছর ধরে মেসে ছিলেন তিনি।

আরো পড়ুন: ছাত্রলীগের হামলার পর ক্যাম্পাস ছাড়ছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

স্থানীয়রা জানান, রাতে লিপি রায়ের গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান ছাত্রীনিবাসের কয়েকজন। তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, ছাত্রীর পরিবারকে খবর দেয়া হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন বলে জানান তিনি।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close