পটুয়াখালীতে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

১৩ নভেম্বর ২০২৩, ০৪:১৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
দারুসসুন্নাত মডেল মাদ্রাসা

দারুসসুন্নাত মডেল মাদ্রাসা © টিডিসি ফটো

পটুয়াখালীর দুমকীতে মাদ্রাসা পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে তার মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। রবিবার(১২ নভেম্বর) উপজেলার লেবুখালির পাগলা গোল চত্বর সংলগ্ন দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর মা রুমা বেগম বলেন, আমার একমাত্র ছেলেকে কুরআনে হাফেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় ভর্তি করা হয়। আমার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারনে আমি ঢাকায় চাকরি করি এবং আমার বাবার বাড়ির কাছে মাদ্রাসায় ছেলেকে ভর্তি করি। এর আগেও আমার ছেলের সাথে এ ঘটনা ঘটে এবং আমি ঢাকা নিয়ে চিকিৎসা করাই। আমার ছেলের সাথে এমন ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার পরিচালকের কঠিন শাস্তি দাবি করছি।

আরও পড়ুন: শিক্ষার্থীর মৃত্যু হলেই তোড়জোড়, হলে নিয়োগ হয় না মনোবিদ

ভুক্তভোগীর নানা বলেন, আমার নাতি এখন অসুস্থ তাই তাকে পটুয়াখালী চিকিৎসার জন্য পাঠিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার পরিচালক আমিনুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ অসত্য।

এ বিষয়ে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ভুক্তভোগীর পরিবারকে আইনি ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দিয়েছি এবং মাদ্রাসা আপাতত বন্ধ রাখা হয়েছে। 

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close