রাজধানীতে এক বাসায় মিলল দুই বোনের মরদেহ

১৩ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
রাজধানীর একটি ফ্ল্যাট থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর একটি ফ্ল্যাট থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগ এলাকার কালিনগরের একটি ফ্ল্যাট থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। রোববার (১২ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটেছে।

নিহত দুই বোন হলেন- নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪)। এর মধ্যে নাসরিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যজনের মরদেহ ঘটনাস্থলে ছিল। হাজারীবাগ থানার ওসি আহাদ আলী গণমাধ্যমকে এ তথ্য  নিশ্চিত করেছেন।

ওসি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় জেসমিন ও নাসরিনকে পড়ে থাকতে দেখেন। নাসরিন তখনো জীবিত ছিলেন মনে হওয়ায় স্বজনদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তারা কীভাবে মারা গেছে, জানা যায়নি।

আরো পড়ুন: ভোরে মিরপুর আবাসিক এলাকায় বাসে আগুন

দু’বোনের ভাই নাজির হোসেন পুলিশকে জানিয়েছেন, জেসমিন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তারা তাদের মাসহ এক বাসাতেই থাকেন। দুই বোনের বয়স ৩০ পেরোলেও বিয়ে হয়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, তদন্তের পর বলা যাবে বলে জানান ওসি আহাদ আলী।

অব্যাহতি পেয়েও ছাত্রদলের ব্যানারে প্রভোস্টকে শুভেচ্ছা হামিম…
  • ০৫ এপ্রিল ২০২৬
সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন 
  • ০৫ এপ্রিল ২০২৬
আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ
  • ০৫ এপ্রিল ২০২৬
আনোয়ারায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে ১৪ যুবক-যুবতী আটক
  • ০৫ এপ্রিল ২০২৬
কাঙ্ক্ষিত যোগ্যতা সত্ত্বেও উচ্চতর গ্রেডে আবেদন করতে পারছেন …
  • ০৫ এপ্রিল ২০২৬
গাজীপুরে দাঁড়ি‌য়ে থাকা ট্রা‌কে বাসের ধাক্কা, নিহত ৩
  • ০৫ এপ্রিল ২০২৬