বাইকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, ছিটকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল দম্পতির

১১ নভেম্বর ২০২৩, ০৮:৪১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৩ PM
নিহত ব্যাক্তিদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে

নিহত ব্যাক্তিদের লাশ নিয়ে যাওয়া হচ্ছে © সংগৃহীত

পরিবার নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁদের ছয় বছর বয়সী মেয়ে। শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দম্পতি হলেন নারায়ণগঞ্জে সোনারগাঁ পৌরসভার নয়ামাটি এলাকার ঠিকাদার নাজমুল ইসলাম ওরফে বাবু (৩৪) এবং তাঁর স্ত্রী তাহমিনা আক্তার (৩০)। তাঁদের মেয়ের নাম তাহমিন আক্তার।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নাজমুল ইসলাম স্ত্রী–সন্তানসহ নিজের মোটরসাইকেলে চড়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে আসেন। সন্ধ্যা সাতটার দিকে তাঁরা বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এলে একটি প্রাইভেট কার পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা মা–বাবা ও মেয়ে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, প্রাইভেট কার ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

নিখোঁজ ১৬ জেলেদের ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence