আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

০৬ নভেম্বর ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘চৈতালী’ বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।    

আজ সোমবার (৬ নভেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটের দিকে মিরপুর ১০ নাম্বার গোলচত্বর মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহনকারী একটি স্টাফ বাস মিরপুর ১০ নাম্বার গোলচত্বরের মেট্রোরেল স্টেশনের নিচে আসতেই বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের যাত্রী ও আশেপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে ঘটনার সময় বাসে বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা ও কর্মচারী ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনাটি গতকাল চৈতালী বাসে আগুন দেওয়ার ঘটনার মতই। তবে বাসে কোনো যাত্রী ছিলো না। এখনো বিস্তারিত তথ্য আমার কাছে আসেনি।

এর আগে গতকাল রবিবার বিকাল চারটায় রাজধানীর মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘চৈতালী' নামের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসে আগুন দিতে ব্যর্থ হয় তারা।

ট্যাগ: ঢাবি
কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন রোমেরো, বিশ্বকাপে অনিশ্চিত
  • ১৪ এপ্রিল ২০২৬
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের
  • ১৪ এপ্রিল ২০২৬
৫ বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের প্রস্তাব ইরানের
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
ঝিনাইদহ সীমান্তে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ১৪ এপ্রিল ২০২৬
এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬