প্রেমের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু

০৩ নভেম্বর ২০২৩, ০৬:০৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM

© সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ার আলোচিত সেই স্কুল শিক্ষিকা রোকসানা পারভিন রুমার প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনা তদন্তের নির্দেশ দেন ইউএনও নীলুফা সরকার। 

জানা গেছে, ৬ বছর আগে উপজেলার বারইপাড়া গ্রামের বাসিন্দা ও যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা পারভিন রুমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের মেজবাউজ্জামান মেজবার। এরপর নানা অজুহাতে তার কাছ থেকে ৪ লাখ টাকা হাতিয়ে নেন অভিযুক্ত এই স্কুল শিক্ষিকা। 

এ ঘটনায় গত ২২ অক্টোবর বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মেজবা। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম জানান, দ্রুত সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা সরকার বলেন, ‌‘স্কুল শিক্ষিকা রুমার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেলে যথাযথ শাস্তির ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।’ 

প্রসঙ্গত, ‘বাগাতিপাড়ায় স্কুল শিক্ষিকার প্রেমের প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close