জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার

৩১ অক্টোবর ২০২৩, ০৩:৪৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
মেহেদী হাসান হিমেল, হাসিবুল হাসান ও সাইদুজ্জামান সরকার সাইদী

মেহেদী হাসান হিমেল, হাসিবুল হাসান ও সাইদুজ্জামান সরকার সাইদী © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শাহীনুর রহমান।

গ্রেপ্তার হওয়া নেতারা হলেন- জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল (৩৫), যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (৩১) ও সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান সরকার সাইদী (২৯)।

আরও পড়ুন: জবি ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ছাত্র গ্রেপ্তার

পুলিশ জানায়, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে কাছে সাত দিনের রিমান্ডের আবেদন করবে। 

ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শাহীনুর রহমান বলেন, তারা ঢাকা মহানগরে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত ছিলেন। কোতোয়ালি থানায় মে মাসের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬